Logo Logo

রাজবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু


Splash Image

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে রাজবাড়ীতে পুলিশ সদস্যদের নির্বাচনী দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে দুই দিন মেয়াদী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৬ সেপ্টেম্বর) "থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী পুলিশ লাইন্সে ১ম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।

উদ্বোধনী কোর্সে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি, হাইওয়ে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে নির্বাচিত বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা, পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা, আইন প্রয়োগে মানবিক দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনের নানা দিক সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হচ্ছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে দক্ষতা ও চরম দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী আইন, প্রাসঙ্গিক আচরণবিধি, কেন্দ্র ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা এবং জনসম্পৃক্ততার বিষয়ে দায়িত্বপ্রাপ্তরা স্পষ্ট ধারণা পাবেন।

তিনি আরও বলেন, সম্পূর্ণ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সমন্বয়ে দায়িত্ব পালন করে ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই হবে রাজবাড়ী জেলা পুলিশের প্রধান লক্ষ্য।

কোর্সের শুভ উদ্বোধন পর্বে অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. শহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...