Logo Logo

লোহাগড়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু


Splash Image

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে আফসানা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৬ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় নানা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফসানা মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায়। বুধবার সেখানে পানিতে ডুবে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা ফাতেমা বলেন, আমার স্বামী আল আমিন হত্যা মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। এ কারণে পরিবারের অন্যরাও বাড়িতে থাকতে পারছেন না। তাই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলাম। কিন্তু এখানে এসেই আমার মেয়েটা পানিতে ডুবে মারা গেল।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বিকেলে স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আল আমিন আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...