বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপালগঞ্জ সদর থানাধীন বিজয়পাশা মোল্লাবাড়ি গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বিজয়পাশা মোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ সেলিম মোল্লা ও সেকেলা বেগমের ছেলে মোঃ সজীব মোল্লা (২৫) দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে অবৈধ মাদকদ্রব্য নিজ দখলে রেখে লেনদেন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দখলীয় বসতঘর থেকে ৩০ পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব শাহ জালাল খান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় আইনানুগ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...