বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন— মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আগারী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাদের গোপালগঞ্জের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...