বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার আতিয়ার শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিরাজুল ইসলাম খলিফা উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের বোন নুপুর বেগম জানান, মিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতেন। গতকাল শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন, এরপর আর রাতে ফিরে আসেননি। আজ সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
তিনি আরও জানান, মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে মিরাজুলের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। তাঁদের দুটি সন্তান রয়েছে, যারা বর্তমানে মায়ের সঙ্গে থাকছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
তিনি আরও জানান, মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশ নিহতের পরিবার ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে সার্বিক তদন্ত চালিয়ে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...