Logo Logo

বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু


Splash Image

দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বগুড়ার শেরপুরে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।

অভিযানকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান নিলু, প্রভাষক আব্দুল মান্নান, মনিরুজ্জামান মনির ও আব্দুল হালিমসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর বিস্তার রোধ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবহারিক পদক্ষেপ নেওয়া হয়। এর পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের কোথাও যাতে জমানো পানি না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি হতে না পারে, সেজন্য সাধারণ জনগণকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...