বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাকেরগঞ্জের ফুট প্যালেস রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন মুহাম্মদ রাজীব হোসেন।
এ সময় তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন। ভরপাশা ইউনিয়নের কাঁচা ও পাকা রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবার পরিধি বাড়ানো এবং অবহেলিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াকে তিনি তাঁর প্রার্থিতার অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
মুহাম্মদ রাজীব হোসেন বলেন, নির্বাচনে জয়ী হলে ভরপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও জনসাধারণের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবা করার লক্ষ্যে তাঁর পরিবার তাকে উৎসর্গ করেছে। এলাকার তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক ও কার্যকর বিভিন্ন উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভায় মুহাম্মদ রাজীব হোসেনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মাহমুদ পাপ্পুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলনামূলক কম বয়সী তরুণ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহাম্মদ রাজীব হোসেনের নাম প্রকাশ্যে আসায় স্থানীয় পর্যায়ে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...