Logo Logo

শিবচরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, ‘শিবচর ক্যারিয়ার ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এমন সুন্দর আয়োজনে সম্মানিত ও পুরস্কৃত করার জন্য। আজকের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে আরও ভালো করার জন্য এই সম্মাননা আমাকে উৎসাহিত করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিবচরের সন্তান ও সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ অর্জন তোমাদের সাফল্যের শেষ নয়, বরং স্বপ্নপূরণের পথে নতুন যাত্রার শুরু। এখন তোমাদের সামনে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার বড় চ্যালেঞ্জ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই অর্জনই তোমাদের ভবিষ্যতের পথকে আরও এগিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘শিবচর ক্যারিয়ার ক্লাব তোমাদের এই স্বপ্নের পথচলায় পাশে থাকবে। প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরিকল্পনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তোমাদের সাফল্য শুধু ব্যক্তি বা পরিবারের নয়, শিবচরেরও গর্ব ও অর্জন।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলির চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে।

তিনি বলেন, ‘আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে—এই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচরের সন্তান ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...