বিজ্ঞাপন
রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় ম্যান সিটি। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা এই রোমাঞ্চকর ম্যাচে ৫-৩ ব্যবধানের জয় পায় ম্যানসিটি। ম্যাচের ৮১তম মিনিটে সান্ডারল্যান্ডের জালে বল জড়িয়ে নিজের মাইলফলক নিশ্চিত করার পাশাপাশি দলের জয়ও সুসংহত করেন হালান্ড। এই গোলের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগে নিজের খেলা সব প্রতিপক্ষের জালে বল জড়ানোর অনন্য নজির স্থাপন করলেন তিনি।
২০২২ সালের আগস্টে ইংলিশ ফুটবলে অভিষেকের পর থেকেই গোলবন্যা বইয়ে দিচ্ছেন এই গোলমেশিন। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১৩৭ ম্যাচ খেলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৭-তে। ১৯৯২ সালে নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলদাতার তালিকায় হালান্ডের ওপরে আছেন এখন মাত্র ২২ জন ফুটবলার। যে গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন, তাতে খুব দ্রুতই শীর্ষ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠে আসবেন তিনি।
চলতি মৌসুমেও চেনা ছন্দে উড়ছেন এই তারকা স্ট্রাইকার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৭ ম্যাচেই ইতোমধ্যে ৭ গোল আদায় করে নিয়েছেন তিনি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে গত সপ্তাহেই ম্যানসিটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা টমি জনসনকে ছাড়িয়ে গিয়েছিলেন হালান্ড।
বর্তমানে আকাশী-নীল জার্সিতে ২০৫ ম্যাচে ১৬৯ গোলের মালিক এই নরওয়েজীয় সেনসেশন। ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুককে (১৭৭ গোল) স্পর্শ করতে হালান্ডের প্রয়োজন আর মাত্র ৯ গোল। যদিও সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরোর ২৬০ গোলের পর্বতসম রেকর্ড ছুঁতে তাকে এখনও বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে। তবে হালান্ডের ফর্ম বলছে, সেই রেকর্ডও হয়তো একদিন হাতছানি দেবে তার সামনে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...