বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. নাজমুল হাসান খান ও ড. মো. শামীম আহসান। এ ছাড়া কলেজের দাতা সদস্য ও পৃষ্ঠপোষক মো. সানিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নবীন বরণ পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...