বিজ্ঞাপন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত আংশিক কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে মোট ১১ জন সদস্য রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া বলেন, আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু টুঙ্গিপাড়া নয়, জাতীয় নাগরিক পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে গোপালগঞ্জের বাকি চারটি উপজেলাতেও কমিটি দেওয়া হয়েছে।
প্রতিবেদক- সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...