বিজ্ঞাপন
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালঘুনি এলাকার ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সুমন শিকদার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালেরকাঠী গ্রামের মো. বাবুল হোসেন সিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কবাই ইউনিয়নের কালেরকাঠী এলাকায় নিজ বাড়ির সামনে ভ্যানচালক সুমনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সুমনের মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে ১১ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির নম্বর ১৯।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্ববিরোধের জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে সুমনকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালান। এছাড়া নিহত সুমনের দ্বিতীয় স্ত্রীকে কেন্দ্র করে মনা তালুকদার নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধের বিষয়টিও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শিয়ালঘুনি এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে মামলার ২ নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...