Logo Logo

নীলফামারীতে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Splash Image

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের তীব্র প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।


বিজ্ঞাপন


সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির স্থানীয় কার্যালয় থেকে একটি সুসংগঠিত প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মানিক রতন, সাধারণ সম্পাদক তারিফ হোসেন এবং জলঢাকা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অল্প সময়ের ব্যবধানে দেশের সার্বিক উন্নয়ন যখন দৃশ্যমান হতে শুরু করেছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধী একটি চক্র পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁচতারা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করাই এই অপশক্তির প্রধান লক্ষ্য। জাতীয়তাবাদী শক্তির সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।

দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

আয়োজিত কর্মসূচিতে নীলফামারী জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...