বিজ্ঞাপন
২৮ সেপ্টেম্বর সোমবার বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমানের সভাপতিত্বে এবং অর্থ বিষয়ক সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার ও শুভ সংঘের জেলা শাখার উপদেষ্টা ড.বাহাউদ্দীন গোলাপ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক আতাউর রহমান (রোমান), বসুন্ধরা শুভ সংঘের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহন হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর তানজিল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী
আয়োজকরা জানান, একটি শিক্ষিত ও সচেতন নারী শুধু নিজের জীবনকেই পরিবর্তন করেন না, তাঁর শিক্ষা, দক্ষতা ও সচেতনতার সুফল পরিবার, সমাজ ও রাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। তাই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে নারী শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি নারীর শিক্ষার পথে থাকা সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে পরিবার ও সমাজকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘একটি উন্নত, মেধাভিত্তিক ও বৈষম্যহীন জাতি গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। একজন শিক্ষিত নারী শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি পরিবার ও সমাজকেও আলোর পথ দেখান।’
তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নারীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করার জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীর ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি একটি সমাজের সামগ্রিক অগ্রগতির সঙ্গে গভীরভাবে যুক্ত। নারীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, বৈষম্য এবং শিক্ষার পথে থাকা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...