Logo Logo

উজিরপুরে বাস চাপায় মোটরসাইকেলের আরোহী তিন কিশোর বন্ধু নিহত


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বন্ধু নিহত হয়েছে।


বিজ্ঞাপন


২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে চরে বের হয়ে আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ও স্টাফরা পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...