বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদে ৯টি, জীববিজ্ঞান অনুষদে ৬টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ৪টি প্রভাষক পদ রয়েছে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং আর্কিটেকচার বিভাগে ৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
জীববিজ্ঞান অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ২ জন এবং মনোবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নেওয়া হবে।
এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এ গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। তবে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বরাবর পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, কাগজপত্র এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...