বিজ্ঞাপন
রোববার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বালই নদীসংলগ্ন মসুয়া হাওরের একটি বিলে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রোমান মিয়াসহ কয়েকজন মিলে তিনটি মসজিদ ও একটি কবরস্থানের নামে প্রায় ১৩ লাখ টাকা জমা নিয়ে মসুয়া হাওরের ওই বিলে মাছ চাষ করে আসছিলেন।
রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিলের পাড়ে গেলে স্থানীয় মুতি মিয়া বিলের মাঝামাঝি স্থানে ফরসুদ মিয়াকে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাকে ডাকাডাকি করা হলেও তিনি নিজের পরিচয় না দিয়ে অন্য দিক দিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি।
পরদিন সকালে বিলের মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখা যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রোমান মিয়া।
এ ঘটনায় রোমান মিয়া একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফরসুদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ফরসুদ মিয়া বলেন, রাতে তার ভাই ফোন করে হাওর থেকে বাড়িতে চলে যেতে বলেন। পরে তিনি নদীপথে নৌকাযোগে বাড়িতে চলে যান এবং সকালে আবার হাওরে আসেন। তিনি বলেন, “আমি বিলে বিষ দিইনি। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে।”
মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, “এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...