Logo Logo

জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার’ সম্মাননা পেলেন ফকির মিরাজ আলী শেখ


Splash Image

এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি ফকির মিরাজ আলী শেখ ‘জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬’ সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) কেন্দ্রীয় কমিটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের সিইপিজেড এলাকার গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁর তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার অন্যতম মৌলিক দায়িত্ব। পেশাগত নৈতিকতা মেনে দায়িত্ব পালন করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

সম্মাননা গ্রহণের পর বক্তব্যে ফকির মিরাজ আলী শেখ সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সব সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে অসহায় ও বিপদগ্রস্ত সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ শর্মা। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কিরণ শর্মা সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন। প্রধান আলোচক মো. খলিলুর রহমান সাংবাদিকদের নিরাপত্তা, আইনগত সহায়তা ও পেশাগত কল্যাণে সাংবাদিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ঢাকার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সহসভাপতি শাহিদা খানম মালা, বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল সমীর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও বাগেরহাট জেলা ফোরামের সাধারণ সম্পাদক এম জাহিদুল ইসলাম এবং সংগঠনের দক্ষিণাঞ্চলের প্রধান উপদেষ্টা অসিত গাইনসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে উৎসব বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক মোসলেহউদ্দিন বাহার, ডা. মো. আমিনুল ইসলাম, বাবুল হোসেন বাবলা, মো. শহীদুল ইসলাম, মো. আলী আজম, ওমর ফারুক, নুরনবী, মনির তালুকদার, খাদিজা বেগম, মো. আবু হানিফ, সাংবাদিক এইচ এম শাহিন আলম, মো. জহিরুল ইসলাম রানা ও মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে বাংলাদেশ সাংবাদিক ক্লাব কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিকদের ঐক্য, পেশাগত কল্যাণ ও নিরাপত্তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...