বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নীলফামারী টিটিসির ‘নীলাচল’ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সার্বিক দিকনির্দেশনায় সেমিনারটির আয়োজন করা হয়।
নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন।
সেমিনারে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও সুশৃঙ্খল করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে যুবসমাজের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নীলফামারী টিটিসির শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...