Logo Logo

রাজাপুরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—উপজেলার উত্তর বাঘড়ি এলাকার চান্দে আলী খানের ছেলে সিএনজি চালক মো. সুজন খান (৪০), ভান্ডারিয়া উপজেলার গাজিপুর এলাকার আব্দুস সালাম তালুকদারের ছেলে মো. রুবেল (৩০), কাঁঠালিয়া উপজেলার বলইবুনিয়া এলাকার ইমরান হোসেনের ছেলে মো. ইমাম (৩), এবং ইশরাত ফাতিমা (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বরিশাল মেট্রো-থ ১১-১১০৭ নম্বরের সিএনজিটি পিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে হঠাৎ রং সাইডে চলে আসে। এ সময় রাজাপুর থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিল ঢাকা মেট্রো-ড ১২-০৬৭২ নম্বরের একটি ট্রাক। তখন সিএনজি ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন।

পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে সিএনজি চালক মো. সুজন খান ও যাত্রী ইশরাত ফাতিমার অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সিএনজিটি চালকের পরিবারের জিম্মায় রাখা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...