ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
কংগ্রেসের নেতৃত্বে পার্লামেন্ট বিল্ডিং থেকে ইসি কার্যালয়ের দিকে এই মিছিলে বিভিন্ন বিরোধী দলের নেতারা অংশ নিয়েছেন। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
এদিকে, মিছিল শুরুর আগে আম আদমি পার্টির (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ করতে পারেন বলে তিনি তথ্য পেয়েছেন।
তবে সিইসির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ঘটনায় মিছিল ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসি অভিমুখে বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...