Logo Logo

নীলফামারীর সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান আর নেই


Splash Image

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মরহুম আতাউল্লাহর একমাত্র পুত্র জিল্লুর রহমান আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


বিজ্ঞাপন


মৃত্যুকালে জিল্লুর রহমানের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজ গ্রাম রামনগরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী এবং সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ ছাড়া নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম-সভাপতি হাসান রাব্বি প্রধান ও সাধারণ সম্পাদক মিলাদুর রহমান মামুনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জিল্লুর রহমানের মৃত্যুতে নীলফামারীর স্থানীয় সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...