Logo Logo

বিশ্ব দৃষ্টি দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাকের বিনামূল্যে চক্ষুসেবা


Splash Image

‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার শাখার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. যোবায়ের আহমেদ শাকিল, ব্র্যাকের জেলার টিবি কন্ট্রোল প্রোগ্রামার ডিএম শফিকুর রহমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আরজিআইএল এএম ফাহমিদা হক, এফও দীপক দাস ও অনিক সূত্রধরসহ অনেকে।

পরে নাটাই উত্তর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অর্ধশতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে তাদের মধ্যে ১৫০ টাকা মূল্যের চশমাও বিতরণ করা হয়।

ব্র্যাকের জেলা টিবি কন্ট্রোল প্রোগ্রামার ডিএম শফিকুর রহমান বলেন, চোখের সুস্থতা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. যোবায়ের আহমেদ শাকিল বলেন, সময়মতো চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। সবাইকে নিয়মিত চোখের যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...