Logo Logo

পরিকল্পিত নগর গড়তে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মহাপরিকল্পনা উপস্থাপন


Splash Image

মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া, (৮ অক্টোবর ২০২৬) পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব পরিকল্পনা তুলে ধরা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খান সাদাতসহ পৌরসভার কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়নকে সামনে রেখে বিভিন্ন মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসব পরিকল্পনার আওতায় পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পাশাপাশি পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতা, সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। এসব সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব, কর্মশালায় সে বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থাপিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...