বিজ্ঞাপন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ছিল ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী যাত্রী বহন করেনি।
এর আগে হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। ওই পরিস্থিতির প্রেক্ষাপটে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ ছাড়া ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ফ্লাইট বাতিলের কারণে বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় তাদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...