বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) তারিখে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে কোট সিআর-৩১৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বৃষ্টি খাতুন (স্বামী: মাসুম বিল্লাহ)-কে কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ গ্রামের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...