Logo Logo

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা


Splash Image

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে।


বিজ্ঞাপন


রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা, স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব রহমান ও মিরাজ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।

তিনি বলেন, মিছিলটি সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পৌঁছালে সেখানে টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি অবস্থান হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান।

হামলার সময় মিছিলকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...