বিজ্ঞাপন
সোমবার বিকেল চারটার দিকে আরশিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোফাজ্জল হুসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া আজিজ সরদার সখিপুর থানাধীন ডিএমখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই এলাকার জালাল সরদারের ছেলে। ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হুসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল আরশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজ সরদারের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিচ্ছিত করেছেন, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোফাজ্জল হুসাইন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...