Logo Logo

নীলফামারীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


Splash Image

নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কুচিয়ামোড় শাহ পাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হাফিজার রহমান (৫২) নামে এক ব্যবসায়ীকে লাঠি-সোটা, লোহার রড ও ধারালো ছোরা দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম এবং তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাফিজার রহমান বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন— মৃত তাহের ইসলামের ছেলে শাহিনুর রহমান (৪৫), তার দুই ছেলে সাগর ইসলাম (২২) ও সিয়াম (২৫), এবং নাহের আলীর ছেলে মাসুম ইসলাম (৩০)। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বড় ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মাদক ব্যবসার প্রভাবে এলাকার যুবসমাজ ও কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে অভিযুক্তরা প্রকাশ্যে মাদক বিক্রি করার সময় হাফিজার রহমান এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে হাফিজার রহমান তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্তরা লাঠি-সোটা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলায় হাফিজার রহমানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে অভিযুক্তদের হাতে থাকা ছোরা দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার পকেটে থাকা ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত হাফিজার রহমানকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো যোগাযোগ করেননি বলে জানা গেছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...