বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে উপস্থিত হয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়া সদস্য ফরম গ্রহণ করেন এবং নবাগতদের দলে সাদরে গ্রহণ করে নেন।
যোগদান প্রক্রিয়া প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ গারুরিয়া ইউনিয়ন শাখা সূত্রে জানা যায়, নতুন যোগদানকারী শাহীন সিকদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে যুক্ত থাকলেও দলটিতে তাঁর নির্দিষ্ট কোনো পদ-পদবি ছিল না।
তবে এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম জানান, এই নামে জামায়াতের কোনো কর্মীকে তাঁরা চেনেন না।
ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়ে শাহীন সিকদার বলেন, “ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
দলীয় যোগদান অনুষ্ঠানে স্বাগতম জানিয়ে উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়া বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিকামী সংগঠন। কেবল মহান আল্লাহর সন্তুষ্টি ও হুকুমত বাস্তবায়নের মিশন নিয়ে এই দল পরিচালিত হচ্ছে। সমাজের সব ক্ষেত্রে ইসলামী আইন প্রতিষ্ঠার দাবিতে একমাত্র এই দলই রাজপথে সোচ্চার রয়েছে। আর এ কারণেই সর্বস্তরের মানুষ ধীরে ধীরে এই দলের সুশীতল ছায়াতলে শামিল হচ্ছেন।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাওসার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবদুস সবুর এবং গারুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম সরদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
দলে যোগদানের আনুষ্ঠানিকতা শেষে শাহীন সিকদার তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে এক বিশাল গাড়িবহর সহযোগে চরমোনাইয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তাঁরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মরহুম পীর সাহেবের কবর জিয়ারত এবং বর্তমান পীর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...