Logo Logo

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান


Splash Image

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩১ অক্টোবর) সকালে আয়োজিত এই কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডকে তিনটি পৃথক গ্রুপে বিভক্ত করে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান পৌরসভার সবকটি ওয়ার্ডে অব্যাহত রয়েছে। শনিবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড় ইটাগাছা বউবাজার রোড, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অভিযানকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, "ডেঙ্গু রোধে জনসচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌরসভা ও প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংস করতে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান শুধু একদিনের নয়, বরং পৌরসভার ৯টি ওয়ার্ডেই নিয়মিত অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবেলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...