বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আকাশ দেব বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির ও সাধারণ সম্পাদক জাফর আহম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসীম চাকমা এবং প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
সহকারী শিক্ষক সুমী চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সুস্থ থাকতে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, অধিকাংশ জীবাণু হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তাই খাবার গ্রহণের আগে ও পরে এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই কর্মসূচি থেকে তোমরা যা শিখেছ, তা বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে হবে এবং সবাইকে নিয়মিত হাত ধোয়ার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এতে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি পড়ালেখাও সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। কারণ, স্বাস্থ্যই সকল সুখের মূল।
এ ছাড়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত জামাকাপড় পরিষ্কার করা, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার পরামর্শ দেন বক্তারা।
এর আগে দিবসটি উপলক্ষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে শিক্ষার্থীদের সামনে উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আকাশ দেব বর্মণ হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এ সময় দুইজন শিক্ষার্থীকে একই পদ্ধতিতে হাত ধোয়ার অনুশীলন করানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...