Logo Logo

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ পিস ইয়াবাসহ রাজু মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (০৩ নভেম্বর) গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল টুঙ্গিপাড়া থানার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার গওহরডাঙ্গা এলাকা থেকে টুঙ্গিপাড়া থানার গওহরডাঙ্গা গ্রামের নওশের আলী মোল্লার ছেলে মো. রাজু মোল্লাকে ১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে মাদকদ্রব্য বহনের অপরাধে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও বিচারিক প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...