Logo Logo

আফগান প্রিমিয়ার লীগে দল পেলেন সাকিব-নাহিদ


Splash Image

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফট। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ড্রাফট আসরের শুরুতেই ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তরুণ গতি তারকা নাহিদ রানা।


বিজ্ঞাপন


ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে নাঙ্গাহার কসমিক। টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের দীর্ঘ অভিজ্ঞতা দলকে দারুণ ভারসাম্য এনে দেবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের পর একই ক্যাটাগরি থেকে ডাক পান বাংলাদেশের উঠতি পেস সেনসেশন নাহিদ রানা। নিজের গতি ও বাউন্স দিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো এই ডানহাতি পেসারকে দলে নিয়েছে টিম পাকতিয়া।

এবারের ড্রাফটে বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার চারটি ভিন্ন ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে পাঁচজন করে বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। এ ছাড়া গোল্ড ক্যাটাগরিতে ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন ক্রিকেটার।

ড্রাফটের প্রাথমিক ধাপে দুই তারকা দল পেলেও বাকি ক্যাটাগরিগুলোর প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। ড্রাফট প্রক্রিয়া শেষ হতে হতে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে আরও একাধিক বাংলাদেশি ক্রিকেটারের যুক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...