বিজ্ঞাপন
আল হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে মাদরাসাটির একজন শিক্ষার্থী সেরা ১০ জনের তালিকায় স্থান অর্জন করেছে। অপর শিক্ষার্থী অর্জন করেছে ২১তম স্থান। কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তারা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড লাভ করেছে।
তাদের এ অসামান্য সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত কলাপাড়াবাসীসহ পুরো শেরপুর জেলাবাসী। দুই শিক্ষার্থীর এই অর্জন স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এক অনন্য গৌরবের বিষয়।
কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে গ্রামবাসী ও মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ এশা কলাপাড়া বাজারে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কুরআনের এই পাখিদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...