Logo Logo

ফরিদপুরে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


Splash Image

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা শহরের চাঁদমারি এলাকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’-এর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুরের পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা সুলতানা এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষকে অধিক হারে গাছ লাগানোর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...