Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোসহ সংশ্লিষ্ট চিহ্ন ব্যবহারে কঠোর নির্দেশনা


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে নতুন কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


০৫ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া কেউ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবা)-এর প্রতীকী নাম বা চিহ্ন, যেমন—'Rub Campus', 'Rub Insiders', 'Rub Express', 'Rub Dot Com', 'রবিয়ান এক্সপ্রেস' ইত্যাদি এবং কোনো লোগো ব্যবহার করতে পারবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো বা অন্যান্য পরিচিতি চিহ্ন ব্যবহার করে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম, পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

​অনুমোদনহীন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বা অ্যাকাউন্টে অসত্য, বিভ্রান্তিকর কিংবা অনুমোদনহীন তথ্য প্রচার করা হলে দেশের প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধি-বিধান ও প্রণীত নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের লোগোর অপব্যবহার, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাইবার-সংক্রান্ত অনিয়ম রোধকল্পে এখন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পূর্বানুমোদন ব্যতিরেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বোঝায় এমন কোনো শব্দ সামাজিক বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে না।

​মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে প্রক্টর (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...