Logo Logo

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত যুবকের নাম জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯)। তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য এবং উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কসবামাজাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, পাংশা থানায় গত ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচারণা চালানো, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নানা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...