বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা। তিনি চন্দ্রদিঘলিয়া হাট থেকে বাজার করে সাইকেলে বাড়ি ফিরছিলেন।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল চালক মহিবুল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিন পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা এবং বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মহিবুল মোল্লার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...