Logo Logo

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ


Splash Image

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ফেরিচালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু হওয়ায় এ নৌরুটে সম্পূর্ণ বন্ধ রয়েছে ফেরি চলাচল।


বিজ্ঞাপন


ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ প্রায় তিন শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, রোগী ও পরিবহন চালকরা।

জানা গেছে, শুক্রবার শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় আরও চার শিশু আহত হয়।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান।

এ সময় তরিকুল ইসলামের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও চার শিশু আহত হয়।

ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির মাস্টারকে আটক করা হয়। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শনিবার ভোর ৪টা থেকে ফেরিচালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। ফলে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়। দুর্ঘটনার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শনিবার ভোর ৪টা থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...