Logo Logo

১৯ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি- কামাল জামান মোল্লা


Splash Image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের ঘোষণা দিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা ও টহল দিয়েছেন কামাল জামান মোল্লা।


বিজ্ঞাপন


এ সময় শত শত মোটরসাইকেলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা এক্সপ্রেসওয়ে হয়ে ভাঙ্গা পর্যন্ত যায়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে না পারেন, সে লক্ষ্যে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে থেকে শিবচর ও ভাঙা থানার বিভিন্ন স্থানে টহল দেন অংশগ্রহণকারীরা।

টহল শেষে কামাল জামান মোল্লা বলেন, আমরা আজ পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত টহল দিয়েছি। কেউ যেন অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি কিংবা জনমনে আতঙ্ক ছড়াতে না পারে, সে জন্য হাজারো নেতাকর্মী নিয়ে মাঠে রয়েছি। তিনি আরও বলেন, ১৯ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। কোথাও কোনো দুষ্কৃতিকারীকে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে দেখলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। কামাল জামান মোল্লা জানান, ১৯ নভেম্বর পর্যন্ত তাঁদের এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...