Logo Logo

বিলাইছড়িতে ৫ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় অসহায় পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিলাইছড়ি উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি ধনমনি চাকমা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...