সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শীতের এমন চিত্র দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশেষ করে কাজের প্রয়োজনে ভোরে বাইরে বের হওয়া মানুষ ও দিনমজুরদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে ও সকালে বেশি শীত লাগছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।
হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্য উঠলেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীতের তীব্রতা বেশি বোঝা যায়।
আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা নামলেই আবার বাড়তে শুরু করছে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...