সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি
বিজ্ঞাপন
জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫’ এ যোগদান করবেন। সম্মেলনটি মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ উপস্থিত থাকবেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা মৈত্রী ও সহযোগিতা জোরদার করা, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সেনাবাহিনী আশা করছে, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক দেশসমূহের সঙ্গে দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিক উন্মোচিত হবে।
সেনাবাহিনী প্রধান ২৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...