ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা এবং ওই এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ভোর ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হয়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী পণ্যবোঝাই লরি রেললাইনে ঢুকে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনার পেছনে গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা থাকার কারণেই দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। তিনি আরও বলেন, উদ্ধারকারী ক্রেন খবর দেওয়া হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। তদন্তপূর্বক এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে ট্রাক ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর ফলে বর্তমানে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, তিনি জানান, এই লাইনটি শুধুমাত্র মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, ফলে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...