বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) ভোরে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি দুর্গাপুর উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভারতীয় কম্বল পাচারের গোপন সংবাদ পেয়ে থানার একটি টিম সোমেশ্বরী নদীতে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহেল মিয়া ধরা পড়েন। ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলার ও ২০০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাম উল্লেখপূর্বক দুইজন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার অপর দুই আসামি হলেন—উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) এবং শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কম্বলসহ পাচারকারী চক্রের একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল ও ট্রলার থানায় আনা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...