বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এছাড়া রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি এবং দেশকল্যাণের লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা আরও বলেন, নৈতিকতা ও আদর্শের সংকটে দেশের রাজনীতি যখন দিশেহারা হয়ে পড়েছে, তখন জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...