Logo Logo

কাশিয়ানীতে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব- ৬


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পোনা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার পোনা-সাজাইল সড়কের পাশে পোনা ব্রিজের নিচে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ব্রিজের নিচে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান পড়ে থাকতে দেখা যায়। পরে র‍্যাব সদস্যরা অস্ত্রটি জব্দ করে হেফাজতে নেন।

উদ্ধারকৃত এয়ারগানটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সংশ্লিষ্ট কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই অস্ত্রটি কার বা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

র‍্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...