বিজ্ঞাপন
চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় দিনরাত বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রফেসর কামাল উদ্দিন। প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করে ভোটারদের আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রফেসর এ এম এম কামাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণায় মূলত একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি নারীদের অধিকার নিশ্চিতকরণ, নিরাপত্তা, মানসম্মত শিক্ষা এবং উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিচ্ছেন।
গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের মূল্যবান ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ ভোলা-৪ আসনকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
স্থানীয় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার বিস্তার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রফেসর কামাল উদ্দিনের আশ্বাস তাদের আশাবাদী করে তুলেছে। সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে এলাকার অনেকেই তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী।
হাতপাখা প্রতীকের নেতা-কর্মীরা অত্যন্ত আশাবাদী। তাদের মতে, অন্যান্য প্রার্থীর তুলনায় প্রফেসর কামাল উদ্দিন অধিকতর সৎ ও জনবান্ধব হওয়ায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রচারণায় অংশ নিচ্ছে। চরফ্যাশন ও মনপুরার অলিগলি থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবখানেই এখন হাতপাখার জয়গান শোনা যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...