বিজ্ঞাপন
নিহত চালকের নাম মহিউদ্দিন মন্ডল (৪৫)। তিনি ঢাকার সাভার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নড়াইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘সোহাগ পরিবহন’-এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রাইভেটকারের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালক ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির অংশ কেটে মহিউদ্দিন মন্ডলকে বের করে আনেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানা ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...